টাঙ্গাইল-৮: স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, ১জন আহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

রাজনীতি

টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের কয়েকটি নির্বাচনী কেন্দ্র অফিসে হামলার ঘটনা ঘটেছে।শনিবার রাতে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা

2026-01-25T16:37:05+00:00
2026-01-25T16:47:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল-৮: স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, ১জন আহত
সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৪:৪৭ পিএম  (ভিজিট : ৬৫)
X

টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের কয়েকটি নির্বাচনী কেন্দ্র অফিসে হামলার ঘটনা ঘটেছে।  

শনিবার রাতে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা রাতে উপজেলার রাঙ্গামাটি, সলঙ্গা, ইলিমজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সোনাতলা মোড় ও দেওয়ানপুর কেন্দ্রের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

এসময় সলঙ্গা অফিসের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলমকে বিএনপি সমর্থিত কর্মীরা  ব্যাপক মারধর করে। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের নির্বাচনী এজেন্ট মো. ফজলুল হক বাচ্চু।

এছাড়া শোলাপ্রতিমা ও কালিয়া এলাকায় বিলবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটে। বহেরাতৈল ইউনিয়নে কর্মীদের মারধর ও নির্বাচনী অফিসে তালা লাগানোর ঘটনা ঘটে। কালিয়া ইউনিয়নের বাসারচালা অফিসেও একইভাবে তালা লাগানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর প্রতিটি পথসভায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটিই সবাইকে নিশ্চিত করতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy