হেভিওয়েট রাজনীতিবিদদের আধিপত্য আর টিকবে না: সারজিস

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন নির্বাচনে তথাকথিত হেভিওয়েট

2026-01-25T16:50:38+00:00
2026-01-25T16:50:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হেভিওয়েট রাজনীতিবিদদের আধিপত্য আর টিকবে না: সারজিস
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৯১)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন নির্বাচনে তথাকথিত হেভিওয়েট রাজনীতিবিদদের পূর্বনির্ধারিত আধিপত্য আর টিকবে না। এবারের বহু পরিচিত নেতা ভূমিধস পতনের মুখে পড়বেন।


রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়-১ আসনের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 


সারজিস আলম বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া বিপ্লব এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। সমাজে পরিবর্তনের আভাস স্পষ্ট। মানুষ শুধু ভোটের দিনের অপেক্ষায় আছে। জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে।


তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিল, মানুষ এবার তাদের বিরুদ্ধে ভোট দেবে। গত এক বছর তিন মাস ধরে যারা মানুষের ওপর জুলুম করেছে, তারা এখন নির্বাচন সামনে রেখে ফেরেশতা সাজতে চাচ্ছে। কিন্তু মানুষ এই গিরগিটি চরিত্র চিনে ফেলেছে।


ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ অনেকের কথা শুনবে, কিন্তু ভোট দেওয়ার সময় সঠিক জায়গায় ভোট দেবে। শুধু পঞ্চগড়-১ নয়, সারা দেশেই ইনসাফের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে থাকা ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।


তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এখনও ভোটারদের হুমকি দিচ্ছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।





  বিষয়:   সারজিস  হেভিওয়েট রাজনীতিবিদ  পঞ্চগড়-১ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy