‘মাদকের আড্ডাখানা-বেশ্যাখানায় পরিণত হওয়া ডাকসু পরিবর্তন করেছে শিবির’

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) 'মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা' ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর

2026-01-25T17:29:33+00:00
2026-01-25T17:39:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মাদকের আড্ডাখানা-বেশ্যাখানায় পরিণত হওয়া ডাকসু পরিবর্তন করেছে শিবির’
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৫:৩৯ পিএম  (ভিজিট : ৭২)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) 'মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা' ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। 

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

শামীম আহসান বলেন, আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম। 

নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। পরকালের নাজাতের জন্য। তাই আপনাদের সেই ইমানের বলে বলীয়ান হয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকম হাঙ্গামা করতে না পারে, এ জন্য আপনাদেরকে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশা আল্লাহ।

এ বিষয়ে ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মো. শামীম আহসান সংবাদমাধ্যমকে বলেন, আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিল। ইসলামী ছাত্রশিবির তার সমাধান করেছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy