নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি দূর করার প্রতিশ্রুতি মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী

2026-01-25T18:00:23+00:00
2026-01-25T18:03:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি দূর করার প্রতিশ্রুতি মির্জা আব্বাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৬:০৩ পিএম  (ভিজিট : ৮০)
X

নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। 

আজ রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি শেষ করে দিয়েছে। আমি কথা দিচ্ছি, আমার এলাকাকে এসব অপশক্তি থেকে মুক্ত করবো।

তিনি অভিযোগ করে বলেন, অন্য দল ও সরকারের কিছু মহলের বক্তব্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু কথা শুনে মনে হচ্ছে- ডাল মে কুছ কালা হ্যায়। একজন স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ঢাকা শহরে তারা আমাদের একটি সিটও দেবে না। প্রশ্ন হলো, সিট দেওয়ার মালিক তারা কে? আল্লাহ এবং জনগণই এই দেশের সিটের মালিক।

বিএনপির এই নেতা আরও বলেন, আমাকে ঘায়েল করতে তারা সব ধরনের অস্ত্র ব্যবহার করছে। মিথ্যা ডকুমেন্ট ছড়ানো হচ্ছে, এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছে। বটবাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে ফেলা হয়েছে। এই শ্রেণির মানুষ জাতির জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। 

মির্জা আব্বাস বলেন, "তারা অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী বক্তব্য দিচ্ছে। বিশেষ কোনো শক্তি তাদের পেছনে কাজ করছে বলে মনে হচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু করার চেষ্টা চলছে, তবে জনগণ তা প্রতিহত করবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy