ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবেঃ ড. এম এ কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন,এই দেশ কোনোভাবেই আর

2026-01-25T18:04:30+00:00
2026-01-25T18:04:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবেঃ ড. এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৬৩)
X

ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন,এই দেশ কোনোভাবেই আর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হতে দেওয়া হবে না। যদি কেউ প্রশাসন ব্যবহার করে বা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, এটা শেখ হাসিনার একদলীয় বাংলাদেশ নয়, যেখানে প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করা যাবে। এ দেশ জনগণের, ক্ষমতার মালিক জনগণ।

আজ রবিবার ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন ড. এম এ কাইয়ুম। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংযোগকালে ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে, আর রাতের ভোট দিনে গণনা করা হয়েছে। জনগণের রায় ছিনিয়ে নিয়ে কায়েম করা হয়েছে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।

 তিনি আরও বলেন,এই নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy