দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনি সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ

2026-01-26T10:37:00+00:00
2026-01-26T10:49:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৩৭ এএম  আপডেট: ২৬.০১.২০২৬ ১০:৪৯ এএম  (ভিজিট : ২৭)
X

নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনি সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায়, দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সব জানেন। নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।

রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তারেক রহমান কাঁচপুরের নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন। 

বিএনপির চেয়ারম্যান বলেন, আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy