প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম (ভিজিট : ২৭)

X
একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আজ সোমবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মাহদী আমিন বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা–কর্মীরা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। জানমাল দিয়ে তাদের প্রতীককে জয়ী করা ইমানি দায়িত্ব এমন বক্তব্য এবং ধর্মের ব্যাখ্যা দিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন তারা। এ ধরনের প্রচার সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।
এ সময় মাহদী আমিন অভিযোগ করে বলেন, একটি দল থেকে যেসব এনআইডি সংগ্রহ করা হয়ে গেছে, সেগুলো ব্যবহার করে আর্থিক সুবিধার প্রলোভন দেওয়া হতে পারে ভোটারদের। এই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে।
যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় তার সার্বভৌমত্বের অংশ একথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনসহ অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে কাজ করতে বিদেশি রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করবে না, এমন প্রত্যাশাও করেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে ছোটখাটো অনেক ঘটনা হয়ে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হতে হবে। বিএনপি কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড সমর্থন করে না।