২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন।

2026-01-27T10:10:14+00:00
2026-01-27T10:10:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় আজ তারেক রহমানের নির্বাচনি জনসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:১০ এএম   (ভিজিট : ১২৪)
 বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

মাহদী আমীন জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ছয়টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত আটটায় গুলশানের নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।

  বিষয়:   নির্বাচনি জনসভা  তারেক রহমান  নির্বাচন  ময়মনসিংহ  গাজীপুর  উত্তরা 

Loading...
Loading...

রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy