প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:১৮ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ২:২৪ পিএম (ভিজিট : ১৩৮)

X
ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপি ছেড়ে কেউ এখন অন্য দলে যাবে না এমন মন্তব্য করেছেন ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে এক নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেরানীগঞ্জে আমার দল ছেড়ে কেউ অন্য দলে যায়নি। যারা নামসর্বস্ব দলে যোগ দিয়েছে, খোঁজ নিয়ে দেখেন তারা কারা। বিএনপি অনেক দুর্দিন পার করে এসেছে। এই অবস্থায় কেউ নামসর্বস্ব দলে যোগ দেবে এটা সম্পূর্ণ স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই না।
তিনি আরও বলেন, আমার পরিবার পুড়ছে, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছে। তবুও আমরা চাই ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট প্রদান করুক এটাই আমাদের সার্থকতা।
নির্বাচনের ফল নিয়ে এখনো ভাবছেন না জানিয়ে তিনি বলেন, এখন জয়-পরাজয় নিয়ে ভাবছি না। আমরা শুধু চাই, ভোটাররা যেন ভোট দিতে গিয়ে কোনো কষ্ট না পান। সেই পরিবেশ আবার ফিরে আসুক।