ষড়যন্ত্র, চক্রান্ত ও হত‍্যা রাজনীতি করে নির্বাচন বন্ধ করা যাবে না: আমানউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ষড়যন্ত্র, চক্রান্ত ও হত‍্যা রাজনীতি করে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত

2026-01-27T16:43:07+00:00
2026-01-27T16:43:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ষড়যন্ত্র, চক্রান্ত ও হত‍্যা রাজনীতি করে নির্বাচন বন্ধ করা যাবে না: আমানউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১২৭)
X

ষড়যন্ত্র, চক্রান্ত ও হত‍্যা রাজনীতি করে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নে ভোটের প্রচারণাকালে কেরানীগঞ্জের গুলিবিদ্ধ হয়ে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাওয়ায় এ কথা মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা এ হত‍্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার দাবি করে বলেন, ঢাকা-২ আসনের জনগণ শান্তিতে বসবাস করবে, বিএনপি সরকার গঠন করলে এই এলাকা শান্তির নীড় হিসেবে গড়ে উঠে। তিনি উপস্থিত সকলের কাছে অঙ্গীকার করে বলেন, নির্বাচিত হলে এই এলাকায় ব‍্যাপক উন্নয়নসহ মাদক ও চাঁদাবাজমুক্ত করা হবে।

এ সময় ঢাকা-২ আসনে নিজের বিজয়ী হবার আশাবাদ ব‍্যক্ত করে সকলের নিকট ধানের শীষ মার্কায় ভোট চান। 

এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা। পরে তিনি তেতুলঝোড়া মোড়, ঋষিপাড়া, পানপাড়া রাজফুলবাড়িয়াসহ তেতুলঝোড়া ইউনিয়নের অন‍্যান‍্য এলাকায় প্রচারণা চালান।




  বিষয়:   আমানউল্লাহ  নির্বাচন  রাজনীতি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy