মির্জা আব্বাস দেড় বছর আগেও বোরকা পরে কোর্টে যেতেন বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বারের গুনাইঘর শাকতলায় এনসিপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, যারা এত দিন বাকশক্তিহীন ছিল, যারা তাদের বাকশক্তি দিয়েছে; আবু বকরের মতো জুলাইযোদ্ধারা, যারা বাকশক্তি দিয়ে বাকশক্তি হারাল, তাদের একবারের জন্য খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই। আবু বকররা যেই কারণে বাকশক্তি হারিয়েছে, সেই কারণগুলো নিয়ে আমরা কাউকে কথা বলতে শুনি না। আবু বকর যেই পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছে, জুলাই শহীদ মাইনুদ্দিনরা যে কারণে কবর হয়ে গিয়েছে, যে ফ্যাসিবাদের লড়াইয়ের জন্য, সেগুলো নিয়ে আমরা কাউকে কথা বলতে শুনি না ।