যারা জান্নাত বিক্রি করছে তাদের থেকে সাবধান: সালাহউদ্দিন আহমদ

চকরিয়া প্রতিনিধি

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী

2026-01-28T16:29:11+00:00
2026-01-28T16:43:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যারা জান্নাত বিক্রি করছে তাদের থেকে সাবধান: সালাহউদ্দিন আহমদ
চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৪:৪৩ পিএম  (ভিজিট : ৭৮)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ।

আজ বুধবার (২৮ জানুয়ারি) চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে দেবেন। গণতন্ত্রকে শক্তিশালী করবেন।

তিনি বলেন, বিএনপি কর্মসূচি, প্ল্যান, পরিকল্পনা এবং রাষ্ট্র চিন্তা যদি মানুষ পছন্দ তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে। অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছেন তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরই ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এমনই হওয়া উচিত। কিন্তু একটা দল তা না করে তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবেন বলে ধোঁকাবাজি করছে তাদের থেকে সাবধান থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেন আর কোনোদিন এই কথা শুনতে না হয় কেউ গুম হয়েছে। কোন মাকে যেন সন্তান তার সন্তান হারানোর বেদনা অনুভব করতে না। বিএনপি এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে যে, বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদাবান করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। আমি জেলে থাকার কারণে ২০০৮ সালে নির্বাচন করতে পারিনি। সেবার আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদকে আমার চাইতে বেশি ভোটে নির্বাচিত করেছিলেন। এ কারণে আমি এবং আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy