উত্তরাঞ্চলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে দুপুরে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহীতে ৩ দিনের প্রচারাভিযান চলবে জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
এরপর বিকাল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের তিন দিনের কর্মসূচির মধ্যে আছে- ৩০ জানুয়ারি ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে, ৩১ জানুয়ারি বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা।
সমাবেশ মঞ্চে তারেক রহমান এই সফরকালে দুদিন বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম ও ২৭ জানুয়ারি ময়মনসিংহে যান তিনি। এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ১৬টা নির্বাচনী জনসভা করেছেন।