রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন দলের

2026-01-29T11:50:55+00:00
2026-01-29T12:18:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম  আপডেট: ২৯.০১.২০২৬ ১২:১৮ পিএম  (ভিজিট : ৮৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

দুই দশক পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্যে রাখবেন। বিএনপি মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে এই নির্বাচনী জনসভা। দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহী গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আজ আবারও রাজশাহী যাচ্ছেন তিনি। জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।

কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে পিতার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যা নাগাদ তিনি নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য রাখবেন। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনি এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।




  বিষয়:   তারেক রহমান  রাজশাহী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy