প্লেনে চড়ে আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই: তারেক রহমান

নওগাঁ প্রতিনিধি

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণ যার পাশে থাকে কেউ তাকে আটকাতে পারে না। জনগণ পাশে ছিল বলেই

2026-01-29T21:36:24+00:00
2026-01-29T21:36:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্লেনে চড়ে আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই: তারেক রহমান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ২৫৯)
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণ যার পাশে থাকে কেউ তাকে আটকাতে পারে না। জনগণ পাশে ছিল বলেই বিএনপিকে কেউ আটকাতে পারেনি। বিএনপি আজ এই পর্যায়ে এসেছে মানুষের ভালোবাসায়। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। কাজেই আমার পরিকল্পনা বলেছি, এখন আপনাদের পরিকল্পনা ১২ তারিখে বিএনপিকে জয়ী করা।’

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনি সফরের অংশ হিসেবে নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘নওগাঁয় শীতের মধ্যে এসে কম্বল দিয়েছি। এই নওগাঁ ও জয়পুরহাট জেলা গণতন্ত্র পুনরুদ্ধারে অনেক অবদান রেখেছে। এখানে এসে শুনছি শুধু দাবি আর দাবি। এত দাবি থাকলে গত ১৭ বছরে কী উন্নয়ন হলো? গত ১৭ বছরে কোনও উন্নয়ন হয়নি? আমরা যেহেতু এই দেশেই থাকবো, কাজেই আমাদের এই দেশের উন্নয়ন করতে হবে। প্লেনে চড়ে আমাদের তো আর হুট করে পালিয়ে যাওয়ার কোনও জায়গা নেই।’

বক্তব্যের শুরুতেই তিনি জয়পুরহাট জেলার দুটি আসন ও নওগাঁর ছয়টি আসনের আট জন প্রার্থীকে পরিচয় করে দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান। 

তিনি বলেন, ‘তারা নির্বাচিত হয়ে এলাকায় কাজ করবে। কাজেই আপনাদের এলাকার দাবি ও সমস্যা যারা দেখবেন তাদের নির্বাচিত করবেন। এই জেলা ধানের ভান্ডার, এখানে বছরে তিনটি ধান উৎপাদন হয়। যেটা জিয়াউর রহমানের আমলে শুরু হয়েছিল বরেন্দ্র প্রকল্প চালু করার পর। আমাদের প্রধান পেশা কৃষি। সেই জন্য কৃষকদের ভালো রাখতে হবে এবং সুবিধা দিতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘খালেদা জিয়া পাঁচ হাজার কৃষিঋণ মওকুফ করেছিলেন। বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করবো। এটা আমি রাজশাহীতে বলেছি, এখানেও বলছি। শুধু ঋণ মওকুফ করবো না, আমরা সব কৃষককে কার্ড দেবো। এই কৃষি কার্ড দিয়ে একটা ফসলের সব কিছু তুলে নিতে পারবে কৃষক। যাতে ওই কৃষকের অর্থনৈতিক ভীত শক্ত হয় এবং প্রাকৃতিক ক্ষতি মোকাবিলা করতে পারেন। বর্তমানে এই জেলা আমের জন্য বিখ্যাত। কিন্তু হিমাগার না থাকার অনেক ক্ষেত্রে আম পচে যায়। এজন্য রেললাইন সংযোগের দিকে নজর দেবো। যাতে স্বল্প মূল্যে ও স্বল্প সময়ে বিভিন্ন জায়গায় আম পাঠাতে পারে কৃষক।’

জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের দাবি আমি পূরণ করবো। কিন্তু আপনারা কী করবেন। আপনারা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করবেন।’ 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy