ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, এক প্রার্থী নেয় আমার: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষ সকালে ঘুম থেকে উঠে নামাজ

2026-01-30T21:59:05+00:00
2026-01-30T21:59:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, এক প্রার্থী নেয় আমার: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ৮৮)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি প্রথমেই আমার নাম নেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি পুরানা পল্টনের বধির স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, অতীতে আমি এর চেয়েও অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি। কিন্তু আমরা কেউই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি। আমি আশা করব, নির্বাচনে সবাই আইন মেনে চলবে এবং কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলবে না।

তিনি বলেন, এখন সারাদিন শুধু আমার নামেই বিষোদগার চলছে। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা বোঝেনি— আমি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করেছি। আবারও বলছি, তারা বাচ্চা ছেলে, আমার সন্তানের মতো।

মির্জা আব্বাস আরও বলেন, “আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, জনগণই সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন ১২ ফেব্রুয়ারি দেখা যাবে।”





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy