নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

রাজনীতি

সম্প্রতি ‘দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে।

2026-01-31T10:32:57+00:00
2026-01-31T10:32:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম   (ভিজিট : ৫১)
X

সম্প্রতি ‘দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে এই সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন, পদত্যাগের পর নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা হস্তান্তর করে বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘পদত্যাগের পরেও সরকারি বাসায় বসবাস করার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’ তার ভাষ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং একই মাসের ৩১ ডিসেম্বর হেয়ার রোডের সরকারি বাসা ‘নিলয়–৬’ যথাযথভাবে হস্তান্তর করেন। বর্তমানে তিনি নিজস্ব ভাড়া বাসায় বসবাস করছেন এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

প্রকাশিত প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে দেওয়া বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘আবাসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী অবসর বা দায়িত্ব ছাড়ার পর দুই মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকার সুযোগ থাকলেও আমি সেই সময়সীমা শেষ হওয়ার আগেই, অর্থাৎ ২১তম দিনেই বাসাটি হস্তান্তর করি।’ তার দাবি, মন্ত্রণালয়ে জমা দেওয়া সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলেই বিষয়টি প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত সব কর্মচারীই অবগত আছেন যে তিনি এক মাসেরও বেশি সময় ধরে ওই বাসায় বসবাস করছেন না। উপ–সহকারী প্রকৌশলী খন্দকার মমিনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে বাসাটি বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ নিজের স্বচ্ছতা নিশ্চিত করতে বাসা হস্তান্তরের নথির কপিও জনসম্মুখে প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy