যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠন করা হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বাংলাদেশ সব সময়ই

2026-02-01T17:42:00+00:00
2026-02-01T17:52:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠন করা হবে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৫:৫২ পিএম  (ভিজিট : ৬৬)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বাংলাদেশ সব সময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখিন হয়। এজন্যই আমরা এনসিপির ইশতেহারে ঘোষণা করেছি, যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠন করা হবে।

আজ রবিবার (১ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কী করবে সে বিষয়ে কী করবে সে বিষয়ে কিছু বলে না।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।

এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy