যারা স্বাধীনতাই বিশ্বাস করে না, তারাই এখন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যারাস্বাধীনতাই বিশ্বাস করে না, তারাই এখন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে

2026-02-01T18:54:48+00:00
2026-02-01T18:54:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যারা স্বাধীনতাই বিশ্বাস করে না, তারাই এখন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৯১)
X

যারা স্বাধীনতাই বিশ্বাস করে না, তারাই এখন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ দেশের মানুষ সেটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। কিন্তু তারা দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত রয়েছে।

আজ রবিবার (১ফেব্রুয়ারী) কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল, সেই গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে। ছাত্ররা গণ-অভ্যুত্থান সংঘটিত করেছে। একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। যারা রাজপথে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা।’ এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য সারা দেশে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, বিএনপির উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাত সৃজন করতে চাই। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। অন্যান্য দল যারা নেমেছে, তাদের কোনো পরিকল্পনা-কর্মসূচি নেই।

সারা দেশে বিএনপির প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির পরিবেশের জন্য বৃক্ষরোপণ, খাল খনন, প্লাস্টিকের ব্যবহার কম করাসহ নানা পরিকল্পনা রয়েছে। বিগত সরকারের সময় যে পরিমাণ দেশ থেকে বিদেশে টাকা পাচার হয়েছে, তার শতকরা ১০ শতাংশ দিয়ে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা, তা ফিরিয়ে আনবে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইবরাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy