জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা ৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহারটি প্রকাশ করা হবে।

2026-02-02T12:17:13+00:00
2026-02-02T12:17:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা ৪ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ১১৮)
X

আগামী ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহারটি প্রকাশ করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক ফেসবুক পোস্টে ৩ ফেব্রুয়ারি ইশতেহার ঘোষণার কথা জানানো হয়েছিল। তবে অনিবার্য কারণে এক দিন পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ইশতেহার প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে, যা এ আয়োজনের একটি উল্লেখযোগ্য দিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতের এবারের ইশতেহারে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মানবাধিকার সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।

রাজনৈতিক মহলে জামায়াতের এই নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

৪ ফেব্রুয়ারি সকাল থেকেই অনুষ্ঠান ঘিরে দলটির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের এই ইশতেহার আগামী নির্বাচনে দলটির অবস্থান ও কৌশল তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।




  বিষয়:   জামায়াত  নির্বাচনী  ইশতেহার  রাজধানী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy