জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২ ফেব্রুয়ারি)

2026-02-02T14:07:56+00:00
2026-02-03T10:49:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ১০:৪৯ এএম  (ভিজিট : ১৬৪)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণার সময় পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।

তিনি বলেন, শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এটা বলে থাকেন, তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না।

জামায়াতের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে। কিন্তু মহিলারা কাজ না করলে খাবে কী? তারা গার্মেন্টসের নারীদের বলেছে ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। এটা অবাস্তব কথা। 

নারীদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তবে তারা চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না এমন প্রতিশ্রুতি দেওয়া বাটপারি ছাড়া আর কিছু নয়।

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করবে। আমাদের দেশে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। ইসলাম ধর্মেও মেয়েদের প্রাপ্য অধিকার প্রদানের কথা বলা হয়েছে। আমরা সেই অধিকার রক্ষা করতে চাই।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





  বিষয়:   মির্জা ফখরুল  জামায়াতে ইসলামী  আফগানিস্তান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy