দাঁড়িপাল্লা ও শাপলা কলির কাণ্ডারিদের বিজয়ী করতে হবে: সাদিক কায়েম

সৈয়দপুর প্রতিনিধি

রাজনীতি

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের তরুণরা ও সর্বস্তরের জনগণ এখন ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। এই উন্নয়ন

2026-02-02T17:03:54+00:00
2026-02-02T17:03:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাঁড়িপাল্লা ও শাপলা কলির কাণ্ডারিদের বিজয়ী করতে হবে: সাদিক কায়েম
সৈয়দপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের তরুণরা ও সর্বস্তরের জনগণ এখন ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। এই উন্নয়ন বঞ্চিত উত্তরবঙ্গের সম্ভাবনা কাজে লাগাতে ইনসাফভিত্তিক আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর সড়কের ব্যস্ততম পাঁচ মাথা মোড় অনুষ্ঠিত ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইনের পথসভায় এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে তরুণ সমাজ ইনসাফের প্রতিনিধি বেছে নিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, দাঁড়িপাল্লার কাণ্ডারি ও শাপলা কলির কাণ্ডারিদের বিজয়ী করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর ৫৫ বছর গত হলেও উত্তরবঙ্গে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগ্য নেতৃত্বের অভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার বাস্তবায়ন করতে ইনসাফভিত্তিক সৎ নেতৃত্ব জরুরি।

ডাকসু ভিপি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশ্যে সাদিক কায়েম বলেন, ইনসাফ কয়েমের প্রতিনিধি হিসেবে প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে বিজয়ী করে উত্তরবঙ্গের উন্নয়নের দ্বার উন্মোচন করতে হবে, ইনশাআল্লাহ।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা পথসভায় উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy