বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা

অনলাইন ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন।মঙ্গলবার

2026-02-03T12:22:46+00:00
2026-02-03T12:22:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ৭৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন।’

নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই আবার সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তাসনিম জারা বলেন, ‘আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নিচ্ছি। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।’


ফেসবুক পোস্টের শেষে তিনি আরও বলেন, ‘আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন—অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতাকর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতাকর্মীদের সামলান, প্লিজ।’


এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে তিনি বলেন, ‘মানুষ পেশিশক্তির রাজনীতি দেখতে চায় না। পরিবর্তনের রাজনীতি চায়। প্রথাগত রাজনীতি ভেঙে প্রমাণ করতে চাই দেশে ভিন্ন ধারার রাজনীতি সম্ভব।’






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy