বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে

2026-02-03T16:55:27+00:00
2026-02-03T16:55:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১২০)
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
X

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হলে তা ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান) এর উপবিধি (গ) অনুসরণ করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করবে বিটিভি। প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য আলাদা স্লট ও এর মেয়াদ নির্ধারণ করা হবে এবং প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

ইসি জানায়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন গ্রহণের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হবে। তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন পাওয়া যায়নি। সে কারণে বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তাদের চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।




  বিষয়:   বিএনপি  তারেক রহমান  বিটিভি  ভাষণ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy