রাজনীতি করেন, দয়া করে মিথ্যা বলবেন না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য ও মিথ্যা প্রচারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন,

2026-02-04T14:44:47+00:00
2026-02-04T14:44:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনীতি করেন, দয়া করে মিথ্যা বলবেন না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম   (ভিজিট : ৩৯)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য ও মিথ্যা প্রচারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, রাজনীতি করবেন, তবে মিথ্যা কথা বলবেন না, গীবত গাইবেন না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর মাদ্রাসা ও ঈদগাঁ মাঠে নির্বাচনী পথসভায় ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দল এসেছে, যাদের আগে কখনো দেখিনি। তারা জামায়াত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা এর অপপ্রচারে সতর্ক থাকবেন।

ফখরুল আরও বলেন, মায়ের পায়ের নিচেই সন্তানদের বেহেশত। মা-বোনদের কটূ কথা বলে নয়, সম্মান দিয়ে জীবন গড়তে হবে। তিনি বিএনপির প্রার্থী ও দলকে সমর্থনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি ভোটারদের আশ্বাস দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও অবাধ হবে। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   রাজনীতি  মির্জা ফখরুল  বিএনপি  মহাসচিব 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy