প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৭ পিএম (ভিজিট : ৭১)

X
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালটের ভোট দেশে পৌঁছেছে।
ইসি জানায়, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী।
বাংলাদেশে এসেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ভোট।
নির্বাচনি কার্যক্রম সমন্বয়ে আজ ইসিতে উচ্চপর্যায়ের বৈঠক ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার।
ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন, পোস্ট অফিসে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫ জন।