তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াত নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি

2026-02-04T20:13:41+00:00
2026-02-04T20:13:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৪৪)
X

জামায়াত নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘বিভিন্ন জায়গায় দেখেছি, আমেরিকার সাথে তারা (জামায়াতে ইসলামী) বৈঠক করে, সেখানে আমাদের উগ্রবাদী হিসেবে তারা উপস্থাপন করেছে।’

মুফতি রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোনো নেতা বলছে, এ রকম ইতিহাস বাংলাদেশে নাই। কারণ, বাংলাদেশকে কেউ কলঙ্কিত করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখসহকারে বলতে হয় যে, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক; বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বুঝাল, তাদের বৈঠক আরও আগে অনেক হয়েছে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy