ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রচারণায় মীর স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর স্নিগ্ধকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী

2026-02-04T22:02:05+00:00
2026-02-04T22:02:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রচারণায় মীর স্নিগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম   (ভিজিট : ১৫৫)
X

জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর স্নিগ্ধকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনের গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা এই প্রচারণায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণায় অংশ নিয়ে মীর স্নিগ্ধ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক গুম-ফেরত যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, বিশিষ্ট ব্যবসায়ী রনি, শাহজাহান কবিরসহ ১৮ নম্বর ওয়ার্ডের প্রচারণার দায়িত্বপ্রাপ্ত গুলশান থানা বিএনপি নেতা তৌহিদুল আলম পলাশ।

প্রচারণায় আরও অংশ নেন গুলশান থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। নেতাকর্মীরা বলেন, জনগণের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট, আর সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন তারেক রহমান।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে নেতারা জানান, তরুণ ভোটার ও সাধারণ মানুষের মধ্যে বিএনপির পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী দিনে আরও জোরালোভাবে গণসংযোগ কর্মসূচি চালানো হবে বলেও তারা জানান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy