এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেকে এখন বেসামাল। মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই

2026-02-05T12:37:13+00:00
2026-02-05T12:37:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ৯১)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
X

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেকে এখন বেসামাল। মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই চৈত্র মাস সামনে। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন? তখন তো পুরোপুরি আউট হয়ে যাবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর এ টি এম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব, ইনশাআল্লাহ। বিশেষ করে মায়েদের জন্য ঘরে, কর্মস্থলে ও সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব।

তিনি আরও বলেন, মাথা ঠাণ্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন। মানুষ কী ভাবছে, কান পেতে শুনুন। তাহলে দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবে।

দুর্নীতি ও চাঁদাবাজি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতির সঙ্গে আমাদের কোনো আপস নেই। মামলা বাণিজ্য আমাদের রাজনীতির অংশ নয়; যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

নারীদের প্রতি সম্মানজনক আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইদানীং মায়েদের নিয়ে কিছু মানুষ অপমানজনক আচরণ করছে। বিনয়ের সঙ্গে বলছি এগুলো করবেন না। আমরা সবাই মায়ের সন্তান। মাকে যত বেশি সম্মান দেওয়া হবে, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। এসব কাজ থেকে বিরত থাকুন এগুলো ভালো কাজ নয়।




  বিষয়:   জামায়াত আমির 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy