ড্যাবের অংশগ্রহণে ঢাকা-১৭ আসনে গণসংযোগ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘ধানের

2026-02-05T14:06:19+00:00
2026-02-05T14:06:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড্যাবের অংশগ্রহণে ঢাকা-১৭ আসনে গণসংযোগ ও মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ১১৯)
X

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ ও গুলশান-২ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুলশান গোলচত্বরে গিয়ে শেষ হয়।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার ও উপদেষ্টা ডা. আহম্মেদ শফিকুল হায়দার পারভেজের নেতৃত্বে মিছিলে অংশ নেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান এবং কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. মো. মজিবুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিলে দলীয় পতাকার পাশাপাশি তারেক রহমানের ছবি বহন করেন নেতাকর্মীরা। এ সময় তারা বুকে ‘২৬ দফা’ লেখা সাদা টি-শার্ট এবং মাথায় লাল-সবুজ ক্যাপ পরিধান করেন, যা মিছিলে ভিন্ন মাত্রা যোগ করে। অংশগ্রহণকারীরা ‘তারেক রহমানের নির্দেশ, গড়বো নতুন বাংলাদেশ’ এবং ‘ধানের শীষের জয় হবেই’সহ বিভিন্ন স্লোগান দেন।

ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার জরুরি।

ঢাকা-১৭ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড্যাবের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান বলেন, ঢাকা-১৭ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ এলাকার শিক্ষিত ও সচেতন ভোটাররা দেশের সামগ্রিক উন্নয়নে তারেক রহমানের ভিশনকে সমর্থন জানাবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং পেশাজীবীদের মর্যাদা রক্ষায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগ ও মিছিলে চিকিৎসকদের পাশাপাশি প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাত নেড়ে তাদের অভিবাদন জানান।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy