জামায়াত-শিবিরের ভোট চুরি রুখে দিতে হবে: আবিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বলেছেন, জামায়াত শিবির বিগত দিনে আ.লীগের সঙ্গে মিলেমিশে গুপ্ত রাজনীতি

2026-02-05T20:13:07+00:00
2026-02-05T20:13:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত-শিবিরের ভোট চুরি রুখে দিতে হবে: আবিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৯৯)
X

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বলেছেন, জামায়াত শিবির বিগত দিনে আ.লীগের সঙ্গে মিলেমিশে গুপ্ত রাজনীতি করেছে। পলাতক সরকারের সংস্পর্শে থেকে ভোট চুরির কৌশল শিখেছে শিবিরের সদস্যরা।

আজ বৃহস্পতিবার রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আবিদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে জামায়াত শিবির। ইতোমধ্যে এক জামায়াত নেতা ভোটের সিলসহ গ্রেপ্তার হয়েছে। বিএনপির কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোটকেন্দ্রে যেতে না পারেন। জামায়াত শিবিরের ভোট চুরির পরিকল্পনা যে কোনোভাবে রুখে দিতে হবে।

আবিদুল ইসলাম আরও বলেন, আগামী নির্বাচনের উদ্দেশ্য হলো গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এম. কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিন, আবু তাহের খানসহ আরও অনেকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy