আসন্ন নির্বাচন হবে সিরাতুল মুস্তাকিমের মতো সোজা: ইউএনও রুমানা আফরোজ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ বলেছেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু

2026-02-05T21:49:08+00:00
2026-02-05T21:49:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আসন্ন নির্বাচন হবে সিরাতুল মুস্তাকিমের মতো সোজা: ইউএনও রুমানা আফরোজ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ৩৯৩)
X

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ বলেছেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনী দায়িত্ব পালনে কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।

আজ দুপুরে বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, “নির্বাচন হবে সিরাতুল মুস্তাকিম, মানে একদম সোজা রাস্তা। যদি কেউ মনে করেন আমি বায়াসড, আমি একজনের পক্ষে কাজ করব—তাহলে তার ডিউটি করার দরকার নেই।”

তিনি আরও বলেন, “কারো পক্ষ অবলম্বন করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কঠিন বিপদে পড়তে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় হালদার, উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী, বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। 

এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy