প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ৬:১২ পিএম (ভিজিট : ২৫৩)

X
গাজীপুর-৩ আসনে সদর উপজেলার মির্জাপুরে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আজ শনিবার ( ৭ ফেব্রুয়ারী) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে ওই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এম এস সপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন রিজভী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি প্রমুখ।
ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আগামী ১২ ফ্রেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চারিদিকে ধানের শীষের যে গণ জোয়ার তৈরি হয়েছে তাতে ৯০শতাংশ ভোট ধানের শীষের পক্ষে যাবে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হতে পারলে গাজীপুর -৩ আসন তথা শ্রীপুর, সদর উপজেলা ও শ্রীপুর পৌর সভাকে আধুনিক করে গড়ে তুলবো।