নির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর

রাজনীতি

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,

2026-02-07T18:26:41+00:00
2026-02-07T18:26:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলু
স্টাফ রিপোর্টার, নাটোর
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৯৮)
X

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি মহল কোন ভাবেই এদেশে নির্বাচন হোক তা চায় না। তারা চায় না পরিস্থিতি স্বাভাবিক হোক, আমাদের জন্মভুমি এগিয়ে যাক। তাদের বিষয়ে আমাদের সকলকে সাবধান হতে হবে।

আজ শনিবার (৭ফেব্রুয়ারী) কেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।  

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন মুক্ত হয়েছে। সেই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে নির্মম ভাবে খুন করা হয়েছে। আমরা দেশের সব মানুষ অবশ্যই সেই খুনের উপযুক্ত বিচার চাই। তাদের রক্তের বিনিময়েই আজ দেশের মানুষ ২০বছর পর ভোট দেয়ার সুযোগ পেয়েছে। আর মাত্র কয়েকদিন পর সেই কাংখিত নির্বাচন। এখন ভোটের আগ মুহুর্তে সেই বিচারের দাবীতে যমুনা ও শাহবাগে এভাবে অবস্থান নেয়ায় ফ্যাসীবাদী সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়ার চেষ্টা করেছে। সবাইকে মনে রাখতে হবে দেশকে অস্থিতিশীল করে একটি পক্ষ নির্বাচন বানচাল করে দিতে চায়। সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। কোন ভাবেই কাংখিত এই নির্বাচন যেন সংকটে না পড়ে, বাঁধাগ্রস্থ না হয়।

বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি,  বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী, শামসুল আলম রণি, অধ্যাপক আব্দুল আলীম, এবিএম ইকবাল হোসেন রাজু, মহুয়া নূর কচি প্রমুখ।

এর আগে বিকেলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা জিয়া পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা জিয়া পরিষদ সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন ও নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ প্রমুখ। 

সভায় দুলু আগামী চারদিন জিয়া পরিষদের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের প্রতি তারেক রহমানের সালাম পৌছে দিতে আহবান জানান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy