দক্ষিণ খানে ধানের শীষের প্রচারণা, মাঠে কফিলউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিণ খান থানায় ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীরের পক্ষে

2026-02-07T20:16:28+00:00
2026-02-07T20:16:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দক্ষিণ খানে ধানের শীষের প্রচারণা, মাঠে কফিলউদ্দিন আহমেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ১২৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিণ খান থানায় ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীরের পক্ষে শনিবার গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শিল্প উদ্যোক্তা ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ।

প্রচারণায় অংশ নিয়ে এম কফিলউদ্দিন আহমেদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষই একমাত্র ভরসা। তিনি বলেন, “ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

গণসংযোগকালে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। স্থানীয় বাজার, অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে লিফলেট বিতরণ করা হয়। এসময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।

প্রচারণায় দলীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy