যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।আজ রবিবার (৮ ফেব্রুয়ারি)

2026-02-08T13:11:29+00:00
2026-02-08T13:41:08+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ১:৪১ পিএম  (ভিজিট : ৯৯)
X

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। 

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে তিনি দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

মার্কিন রাষ্ট্রদূত বৈঠক শেষে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ফলপ্রসূ আলোচনার কথা জানান। বৈঠকে ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।
এদিন বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সচিবের সঙ্গে আলোচনা শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান।

সংশ্লিষ্টদের ধারণা, এই বৈঠকগুলোতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy