ঢাকায় নির্বাচনী প্রচার শুরু, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাভিযানে ঢাকায় পথসভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার (৮ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর ইসিবি

2026-02-08T16:37:35+00:00
2026-02-08T16:37:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় নির্বাচনী প্রচার শুরু, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৯৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাভিযানে ঢাকায় পথসভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

আজ রবিবার (৮ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে পথসভা করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন তিনি। ঢাকাসহ সারা দেশকে বাসযোগ্য ও নিরাপদ করার প্রতিশ্রুতি দেন এই পথসভায়।

বক্তব্যের শুরুতে নিজেকে ‘এলাকার সন্তান’ উল্লেখ করে ঢাকা–১৭ আসনে তাঁকে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।
পথসভায় তিনি বলেন, ‘প্রিয় এলাকাবাসী কেমন আছেন? আমি এই এলাকারই সন্তান। এই এলাকাতেই বড় হয়েছি। এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে বিএনপি জয়ী হলে ঢাকা শহরসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই। যাতে নিরাপদে মানুষ চলাচল করতে পারে, ঢাকায় যাতে মানুষ বুক ভরে শ্বাস নিতে পাবে, সেই ব্যবস্থা করা হবে।’

এ সময় ঢাকায় ৪০টি খেলার মাঠ করারও প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ করব। এ ছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করব।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy