বাবার নির্বাচনী প্রচারণায় মহাকাশ বিজ্ঞানী অনন্যা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কৃষ্ণগহ্বরের অন্ধকার নিয়ে গবেষণা করে যিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন, সেই তনিমা তাসনিম অনন্যা এখন আলোচনায় রাজনৈতিক কারনে। আন্তর্জাতিক

2026-02-08T18:02:56+00:00
2026-02-08T18:02:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবার নির্বাচনী প্রচারণায় মহাকাশ বিজ্ঞানী অনন্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ১৩৬)
X

কৃষ্ণগহ্বরের অন্ধকার নিয়ে গবেষণা করে যিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন, সেই তনিমা তাসনিম অনন্যা এখন আলোচনায় রাজনৈতিক কারনে। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত এই মহাকাশ বিজ্ঞানী এবার মাঠে নেমেছেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাঁর বাবা এম এ কাইয়ুমের পক্ষে নির্বাচনী প্রচারণায়।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স নিউজ-এ প্রকাশিত প্রতিবেদনে তনিমা তাসনিম অনন্যাকে ‘এসএন টেন: সায়েন্টিস্ট টু ওয়াচ’ তালিকায় স্থান দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃষ্ণগহ্বরের পূর্ণাঙ্গ ও নিখুঁত চিত্র নির্মাণ এবং এর বৃদ্ধি ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণের জন্য তাঁর গবেষণাকে বিশেষভাবে তুলে ধরা হয়। তিনি এর আগে নাসা ও সার্নে ইন্টার্নশিপ করেছেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই বিজ্ঞানীকে তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবেই দেখছেন অনেকে।

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণ প্রসঙ্গে তনিমা তাসনিম অনন্যা বলেন, “গত ১৭ বছরে আমার পরিবারের ত্যাগের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। অসংখ্য মিথ্যা মামলার কারণে আমার বাবা দেশ ছাড়তে বাধ্য হন। বিদেশে গিয়েও তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে নির্মম নির্যাতনের মুখোমুখি হন।”

তিনি আরও বলেন, “দল ও দেশের স্বার্থে আমার মা একাদশ সংসদ নির্বাচনে অংশ নেন। তখন তাঁকেও হামলার শিকার হতে হয়। আমার চাচাকে গুম করে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। শুধু রাজনৈতিকভাবেই নয়, ব্যবসা-বাণিজ্যেও আমার পরিবার চরম ক্ষতির শিকার হয়েছে।”

তবে এসব ত্যাগ ও ক্ষতির মাঝেও জনগণের ভালোবাসাই তাঁদের শক্তি বলে উল্লেখ করেন অনন্যা। তাঁর ভাষায়, “সব ধরনের ক্ষতির কথা আমরা ভুলে যাই জনগণের ভালোবাসায়। কারণ অবকাঠামো উন্নয়নে আমার বাবার অবদানের কথা এলাকাবাসী অতীতেও ভোটের মাধ্যমে স্বীকার করেছে।”

ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “গত ১৭ বছরে আমার পরিবারের প্রায় সব সদস্যের যে ত্যাগের ইতিহাস, আসন্ন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমেই তার স্বীকৃতি দেবে এই বিশ্বাস ও আশা নিয়েই আমরা মাঠে আছি।”

বিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক সাফল্য এবং নাগরিক হিসেবে রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা, এই দুই পরিচয়ের সমন্বয়েই তনিমা তাসনিম অনন্যা এখন ঢাকা-১১ আসনের নির্বাচনী আলোচনায় একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy