বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংকঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

2026-02-09T13:44:51+00:00
2026-02-09T13:44:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংকঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ৭৩)
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে প্রবাসগামীদের জমি বা সম্পত্তি বিক্রি করতে না হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনি জনসভায় তিনি বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হবে এবং দেশের বেকারত্ব হ্রাস পাবে।

তারেক রহমান প্রবাসী কর্মীদের দুর্ভোগের কথাও তুলে ধরে জানান, বর্তমান ব্যবস্থা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সরকারিভাবে ঋণের ব্যবস্থা করে তারা বিদেশে গিয়ে উপার্জন করতে পারবে এবং পরবর্তীতে তা সহজে পরিশোধ করতে পারবে।

তিনি আরও জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আজ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy