প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ এএম (ভিজিট : ৯৪)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ করে বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনি প্রচারণা শেষ করেন।
প্রচারণার শেষ দিনে তারেক রহমান ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনি কার্যক্রমে অংশ নেন। এসব আসনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়ে তিনি ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। পাশাপাশি নির্বাচন ঘিরে বিরোধীদের সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
নির্বাচনি প্রচার শেষ হওয়ার পর তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশে যান। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে মোনাজাত করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।