‘পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন,

2026-02-10T17:08:22+00:00
2026-02-10T17:08:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৫১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউর ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আসে। ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি এবং কোনো ধরনের হুমকি বা ‘থ্রেট’ আছে কি না, সে বিষয়ে জানতে চায়।

বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়।

এহসানুল মাহবুব জুবায়ের আরও অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হয়রানি করা হচ্ছে এবং ১৫ নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy