বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনের একটি কেন্দ্রে ভোট দেবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন। একই কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে তারেক রহমানের সঙ্গে কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোট দেবেন জাইমা রহমান।