ধানের শীষে আস্থা ইসলামী নেতাদের

অনলাইন ডেস্ক

রাজনীতি

আগামীকাল হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন ধারার কয়েকজন শীর্ষ আলেম ও ইসলামী নেতা

2026-02-11T17:02:46+00:00
2026-02-11T17:02:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানের শীষে আস্থা ইসলামী নেতাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামীকাল হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন ধারার কয়েকজন শীর্ষ আলেম ও ইসলামী নেতা বিএনপি ও দলটির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রতি সমর্থন জানিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমর্থনের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখা এবং ‘নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তারা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন।


একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু আলেম জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাদের অভিযোগ, অনলাইন ও অফলাইনে ভিন্নমতাবলম্বী আলেমদের বিরুদ্ধে উগ্র আচরণ করা হচ্ছে।

সমর্থন জানানো নেতাদের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান শায়েখ মাহমুদুল হাসান, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

এ ছাড়া বিভিন্ন দরবার ও খানকার সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতা বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এক নেতা তার বক্তব্যে বলেন, আগামী দিনে দেশকে ‘চরমপন্থা ও বিজাতীয় আদর্শ’ থেকে রক্ষা করতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy