ক্ষমতায় গেলে নারীরা কেবল ঘরে নয়, নেতৃত্বেও থাকবেন: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরেই সীমাবদ্ধ থাকবেন না; বরং সমাজের মূলধারার নেতৃত্বেও সগৌরবে অংশ নেবেন

2026-02-11T17:14:46+00:00
2026-02-11T17:14:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্ষমতায় গেলে নারীরা কেবল ঘরে নয়, নেতৃত্বেও থাকবেন: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৯৭)
ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির ডা. শফিকুর রহমান
X

ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরেই সীমাবদ্ধ থাকবেন না; বরং সমাজের মূলধারার নেতৃত্বেও সগৌরবে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।


জামায়াতের আমির বলেন, মা-বোনেরা উৎসবের সাথে সদলবলে ভোটকেন্দ্রে আসুন। ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের ক্ষমতায়ন করুন। যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না।



ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগত থেকে রাজনীতি- সবখানেই তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না।


নারীদের অধিকার রক্ষার লড়াইয়ে সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হোন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy