প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম (ভিজিট : ৫৫)

X
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা যে যার নির্বাচনী আসনে ভোট দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেবেন।
নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের ভোটকেন্দ্র রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে। আর অধ্যাপক মুজিবুর রহমান ভোট দেবেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
অন্য নেতাদের মধ্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঢাকার খিলগাঁও গোড়ানস্থ আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
এছাড়া মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে, ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আর মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।