টাকাসহ জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয় : ড. মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহ্দী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ

2026-02-11T19:19:46+00:00
2026-02-11T19:19:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাকাসহ জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয় : ড. মাহ্দী আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৬৯)
X





বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহ্দী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন দাবি করার সুযোগ নেই। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন; যা গণবিছিন্ন দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বহন করে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


মাহ্দী আমিন বলেন, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে একটি জেলার সর্বোচ্চ নেতা এ বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে বহন করেছেন তা খতিয়ে দেখতে হবে। তিনি প্রশ্ন রাখেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও কী কারণে এতগুলো টাকা বহন, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সৈয়দপুর বিমান বন্দরের কাউকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই।


তিনি বলেন, নির্বাচনে বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক উল্লেখ করে দেশব্যাপী বিএনপির জনপ্রিয়তার মিছিলে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy