প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৯:৩৬ পিএম (ভিজিট : ৯৬৩)

X
চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসিরুদ্দীন পাটওয়ারী।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়েবসাইটটি লাইভ হয়েছে। ব্যবহারকারীরা (chandabaaj.com) ইউআরএল দিয়ে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।
ওয়েবসাইটটিতে সারা দেশ থেকে এরইমধ্যে আটটি অভিযোগ জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।
তিনি বলেন, ‘আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক অভিযোগ করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়।’
নাসিরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।’