যাকে উপযুক্ত মনে করেন তাকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “গণতন্ত্রকামী

2026-02-12T10:10:41+00:00
2026-02-12T10:10:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাকে উপযুক্ত মনে করেন তাকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ এএম   (ভিজিট : ৮৫)
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করুন। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।”

বৃহস্পতিবার সকালে ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “আজ সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের নির্বাচিত সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রতিটি প্রার্থী যেন যথাযথভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন।

বিএনপি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy