নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি নিয়ে দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।আজ বৃহস্পতিবার (১২

2026-02-12T13:41:10+00:00
2026-02-12T13:41:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ৬৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি নিয়ে দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি জানান।

তিনি জানান, বেলা ২টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায় দলের পক্ষ থেকে আরও দুটি ব্রিফিং অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্য রাখবেন।

এছাড়া এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে, যেখানে নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy