হান্নান মাসউদের স্ত্রীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার

2026-02-12T16:24:01+00:00
2026-02-12T16:24:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হান্নান মাসউদের স্ত্রীকে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৫৮)
X

ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে দাবি করেন, বিএনপির লোকজন আমাকে রড দিয়ে মারছে। আমার ফোন কেড়ে নিয়েছে। আমাকে মারার ভিডিও ধারণ করেছে, ফোন ভেঙে ফেলেছে। আমার ড্রাইভারকে কয়েকজন মিলে এক সঙ্গে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!

অভিযোগে বলা হয়, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল ব্যক্তি বঁটি, রামদা ও শটগান নিয়ে রাস্তায় অবস্থান নেয় এবং হামলা চালায়। এ সময় শ্যামলী সুলতানার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ভিডিও করতে গেলে অন্য একজনের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান দাবি করেন, অতিদ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি জানান, হান্নান মাসুদ স্ত্রী কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এখানে কাউকে হামলা করা হয়নি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy